Posts

Showing posts with the label অরিন্দম

কেতন শেখ-এর কবিতা - অরিন্দম

Image
অরিন্দম কেতন শেখ অরিন্দম জানতো ... কখনও দুটি জীবন আবার হাসবে  অসংলগ্ন কোনো এক ক্ষণের অসামাজিক, অনৈতিক, অবিন্যস্ত  দৃষ্টি বিনিময়ে। হয়তো অনেক বছর পরে কোনো এক মেঘ-রোদ দিনে পরাজয়ের ক্লান্তিমাখা শরীরে ফুটপাথে  দাঁড়িয়ে  আধময়লা কাঁচের কাপে চায়ের চুমুকে  মনে হবে, সিগনালে দাঁড়ানো সাদা গাড়িটার পেছনের সীটে বসা মধ্যবয়সী নারীর  নহলী যৌবনের সন্জীবনী সুধা মেখে আপ্লাবনে, আস্বাদনে, আরাধনে কখনও হেসেছিলো দুটি জীবন  ... ধানিরঙা শাড়ি, মিনা করা ঝোলানো দুল, সবুজ পাথর বসানো হার, এসি গাড়ির বদ্ধ জানালার আড়ালে বয়স লুকানো লালচে চুলে   আনমনে বিলি কাটবে তার হাত ... কখনও যেই হাতের নরম, নধর, নবনী স্পর্শে  হেসেছিলো দুটি  জীবন। প্রাডা ফ্রেমের চশমায় ঢাকা মায়াময়ী অবহেলিত চোখে হাস্যজ্জ্বল জীবনকে ফেলে চলে যাওয়ার প্রচ্ছন্ন বিষাদ, হাজার দফা দৃষ্টি বিনিময়েও নথিভুক্ত নর যা পড়তে পারেনি  ... অথচ কখনও সেই চোখে চোখ রেখে  অনিশ্চিতে, অকিন্চিতে, অবিমৃষ্যে হেসেছিলো দুটি জীবন। ঠিক তক্ষুণি রোদের সাথে খেলায় জিতবে মেঘ নামবে নাগরিক দূষণের অসিত বৃষ্টি, পি পি পো পো শব্দে ...