অতিপ্রাকৃত গল্পগুচ্ছ - কেতন শেখ
"জুয়েল সাথেসাথে চোখ বন্ধ করলো। এরপরের ঘটনা ওর দেখার কোনো উপায় নেই। ও শুধু টের পেলো যে প্রচন্ড গতিতে চলতে থাকা পিকআপটা হঠাত ডানদিকে হেলে গেলো। জুয়েলের মনে হলো ও শূন্যে ছিটকে কোথাও পড়লো। কোথায় পড়লো সেটা বুঝার আগেই ও জ্ঞান হারালো। ধুকুন্দির আকাশে ভোরের আগের হালকা আলো উঁকি দিচ্ছে। সূর্যোদয় হয়নি। রাতের অন্ধকার পরিষ্কার হচ্ছে। কয়েক মুহূর্তের জন্য জুয়েল চোখ খুললো। ও বেঁচে আছে কি না ও বুঝতে পারছে না। সেই কয়েক মুহূর্তে ও একটা অদ্ভূত দৃশ্য দেখলো। ওর চোখের সামনে বিস্তীর্ণ ধানক্ষেত। কার্তিক মাসের সোনাধরা ধানের রঙ ভোরের আলোতে চকচক করছে। সেই ধানক্ষেতে কাশেম সিকদার পাগলের মতো ছুটছেন। তিনি রাস্তার দিকে না, সীমান্তের দিকে ছুটছেন। তাঁর পেছন পেছন ছুটছে বজলুর রশিদ। তার হাতে কোনো অস্ত্র নেই। কিন্তু কাশেম সিকদারকে দেখে মনে হচ্ছে তিনি প্রাণভয়ে ছুটছেন"। গল্প - বিহান লেখক - কেতন শেখ গ্রন্থ - অতিপ্রাকৃত গল্পগুচ্ছ