কেতন শেখ-এর কবিতা - নিরাধার
কেতন শেখ-এর কবিতা নিরাধার বিচ্ছেদ সামাজিক, দুজন দু ' পথে অচেনা, যদিও দেখা হয় আপতিক। চাহনী মিলনে স্থির, আক্ষেপ ঝড়ে অরব বিলাপে পলকের গতি ধীর। দৃষ্টিতে পরাজয়, খর উত্তাপে ভস্ম প্রণয় তবু কেন সুধাময় ! অপলাপে সারাক্ষণ, বিরহী বোধেরা সেঁকেছে তোমার বারোমেসে বিকিরণ। সবই পুড়েছে ... তাও, তোমার চোখে তাকালে এখনও মোহিনী দৃষ্টি দাও ! নিঃশেষ অনুক্ষণে, তবুও কেন যে ঐ চোখ দেখে মন কাঁপে শিহরণে ! ঋতুভেদে ধ্রুব ছল, শিহরণে জমে মেঘ, তবু মন-মৃত্তিকা নির্জল। তুমি কি এমনই ঊষর, জীবনের গায়ে শত রঙ মাখো ঢাকতে মনের ধূসর ? নাকি তুমি আছো সুখে, ঋতুচক্রের মুগ্ধতা মেখে ভুলে যাওয়া হাসিমুখে। জেনো, আছো যেভাবেই, জলে ফুলে রাঙা তোমার জীবনে শুধু ... উষ্ণতা নেই।