Posts

Showing posts with the label Monon Mukur Media

Ketan Sheikh's selected poem - Baribaho

Image
  Ketan Sheikh's selected poem on monsoon Baribaho ( The Rain ) English adaptation by Ayon Abdullah   When dry anklets touch the ground, Feet pressing on the thirsty mound, The Jarul blooms stand motionless  Summer’s apathy profound.   Festive ledgers may unfold, Yet leaves burn, wither in the gold. The green has turned to grey, and all Parasols gather dust untold.   Sun blazes in a faded sky, Wrath of many births drifting by. Where are the clouds? the question swells With nature’s sulking sigh.   In the scent of water fire, In the salt of sweat desire. A burdened chest, a breath grown heavy, Wears grief like secret lyre.   This earth bears heat in mournful tune, No raindrop’s dance, no monsoon’s boon. When will flowing waters cleanse This land’s age-old marooned rune?   When shall Ashar’s clouds arise, Shaking rooftops, roaring skies? When shall streets in ink-black veils Turn to ponds of joyful cries?   When shall Shraban...

অনুবাদ কবিতা - অসমাপ্ত সংগীত

Image
  অনুবাদ কবিতা মনন মুকুর নির্বাচিত কবিতা অসমাপ্ত সংগীত মূল কবিতা - ইফতেখার রহমান (Bangaliana: The Unfinished Song) ভাবানুবাদ - কেতন শেখ রোদে পোড়া মাঠ, ধুলো আর স্বপ্নের ভার বাতাসের সুতনু কায়ায়, কর্দমাক্ত চরণ চলছে অবিরাম,  ধান-পাটের শীষে সুরেলা দুপুর, কোনো অজানা মায়ায়, মধুমতি আমাদের আকড়ে ধরে রাখে, যেমন বাহুডোরের অনবধি স্নেহ, মমতার ছায়ায়। সানকির ভাপে, পোড়া কাঁচামরিচে হয়তো কোনো সাধারণ ভোজ, তবু মনে হয়, রাজভোগের পরেও সেই ভোজে কোন পরিতৃপ্তির খোঁজ? শিরীষের ছায়ায়, পত্ররাজির মায়ায়, গল্পের ঝিলিকে হাসির কোন সে বৃষ্টি ... ভালোবাসাবাসি তো ছিলো শ্রাবণে, পাকা আমের মতো এখন কেন সে মিষ্টি? আমাদের রক্তে বাউল গান, অসংলগ্ন হৃদস্পন্দন ঘুরে বেড়ায় অকুণ্ঠ, অবাধ, জনতার ভিড়ে দীর্ঘশ্বাস ফেলে লালন, আগুন-অরুণ ভোরে কখনও ঝড় তোলে নজরুলী সাধ ... শৃঙ্খল ভেঙে যায়, বাঁশি ডাকে আকাশকে,  আজান ও শঙ্খ একসাথে আনে  দ্বিধাহীন প্রেমিকযুগলের মতো দুই ধর্মের হাত ধরাধরির জয়তু-জিন্দাবাদ। হ্যাঁ, হয়তো দুই আনার অভাব থাকে সবসময়ই, নিরলস, চাঁদের দাগের মতো, অথবা লালিত মাটির গায়ে ধরা কোনো এক চিড়, অথচ সেই ফাটলেই বাস...

অনুবাদ কবিতা - অন্দরমহলের আয়না

Image
  অনুবাদ কবিতা অন্দরমহলের আয়না মূল কবিতা -  ইফতেখার রহমান (The Mirror Within) ভাবানুবাদ -  কেতন শেখ মনের মুকুরে, তাকিয়ে থাকি আমরা, রোজ ... চিরপরিবর্তনশীল কোনো ধোঁয়াটে সত্য-উন্মোচনের খোঁজে, সেখানে গভীর প্রতিচ্ছবি, কাকচক্ষু জলের মতো স্পষ্টতায় তৈরি করে প্রতিটি প্রতিচ্ছবি, তারপর ... অনিচ্ছায় চোখ বোঁজে। মনের পৃষ্ঠ হয়তো কাঁপে, কখনও সে নয় তো স্থির, আর ইচ্ছেরা আঁকে অসীমে কোনো সীমানা, প্রতিটি দৃষ্টিতে একটি মহাবিশ্ব অথবা নিরাকার মহাশূন্য, মন তবু পায় তার নীরব পদ্যের প্রিয় ঠিকানা। ©Monon Mukur Media published in  Shobdomukur.com

কুমিল্লা জেলা বইমেলা ২০২৫

Image
  কেতন শেখ-এর লেখা বই - "নির্বাচিত প্রেমের গল্প এবং অতিপ্রাকৃত গল্পগুচ্ছ" পাওয়া যাচ্ছে কুমিল্লা জেলা বইমেলায়। প্রকাশনা - স্টুডেন্ট ওয়েজ স্টল নং -১৩