Posts

Showing posts with the label শব্দমুকুর পাঠক ফোরাম

অনুবাদ কবিতা - অসমাপ্ত সংগীত

Image
  অনুবাদ কবিতা মনন মুকুর নির্বাচিত কবিতা অসমাপ্ত সংগীত মূল কবিতা - ইফতেখার রহমান (Bangaliana: The Unfinished Song) ভাবানুবাদ - কেতন শেখ রোদে পোড়া মাঠ, ধুলো আর স্বপ্নের ভার বাতাসের সুতনু কায়ায়, কর্দমাক্ত চরণ চলছে অবিরাম,  ধান-পাটের শীষে সুরেলা দুপুর, কোনো অজানা মায়ায়, মধুমতি আমাদের আকড়ে ধরে রাখে, যেমন বাহুডোরের অনবধি স্নেহ, মমতার ছায়ায়। সানকির ভাপে, পোড়া কাঁচামরিচে হয়তো কোনো সাধারণ ভোজ, তবু মনে হয়, রাজভোগের পরেও সেই ভোজে কোন পরিতৃপ্তির খোঁজ? শিরীষের ছায়ায়, পত্ররাজির মায়ায়, গল্পের ঝিলিকে হাসির কোন সে বৃষ্টি ... ভালোবাসাবাসি তো ছিলো শ্রাবণে, পাকা আমের মতো এখন কেন সে মিষ্টি? আমাদের রক্তে বাউল গান, অসংলগ্ন হৃদস্পন্দন ঘুরে বেড়ায় অকুণ্ঠ, অবাধ, জনতার ভিড়ে দীর্ঘশ্বাস ফেলে লালন, আগুন-অরুণ ভোরে কখনও ঝড় তোলে নজরুলী সাধ ... শৃঙ্খল ভেঙে যায়, বাঁশি ডাকে আকাশকে,  আজান ও শঙ্খ একসাথে আনে  দ্বিধাহীন প্রেমিকযুগলের মতো দুই ধর্মের হাত ধরাধরির জয়তু-জিন্দাবাদ। হ্যাঁ, হয়তো দুই আনার অভাব থাকে সবসময়ই, নিরলস, চাঁদের দাগের মতো, অথবা লালিত মাটির গায়ে ধরা কোনো এক চিড়, অথচ সেই ফাটলেই বাস...

The Price of Money - Joishtho 1432

Image
  Ketan Sheikh's Finance and Banking Column The Price of Money Oceans in a Drop –  The Power of Micro-Savings In the previous Boishakh issue, I discussed financial literacy and the importance of having a bank account. This time, I’ll be writing about how financial inclusion through banks can be a powerful tool for micro-saving, and how we can turn this practice into a long-term, sustainable habit that truly benefits us. The Cash Habit—A Double-Edged Sword Just a decade ago, cash dominated our daily transactions. Digital payments, cards, or checks existed but were far from popular, and most vendors didn’t have the infrastructure to support them. Similarly, when it came to saving, we’d often stash cash in some secret spot at home—a tin box, a bag of rice, or under the mattress. Then came the pandemic, and like many other things, this habit was forcibly challenged. Since 2020, we’ve all adapted to cashless and digital transactions out of necessity. We quickly realized that if we ...

কেতন শেখ-এর কবিতা - অরিন্দম

Image
অরিন্দম কেতন শেখ অরিন্দম জানতো ... কখনও দুটি জীবন আবার হাসবে  অসংলগ্ন কোনো এক ক্ষণের অসামাজিক, অনৈতিক, অবিন্যস্ত  দৃষ্টি বিনিময়ে। হয়তো অনেক বছর পরে কোনো এক মেঘ-রোদ দিনে পরাজয়ের ক্লান্তিমাখা শরীরে ফুটপাথে  দাঁড়িয়ে  আধময়লা কাঁচের কাপে চায়ের চুমুকে  মনে হবে, সিগনালে দাঁড়ানো সাদা গাড়িটার পেছনের সীটে বসা মধ্যবয়সী নারীর  নহলী যৌবনের সন্জীবনী সুধা মেখে আপ্লাবনে, আস্বাদনে, আরাধনে কখনও হেসেছিলো দুটি জীবন  ... ধানিরঙা শাড়ি, মিনা করা ঝোলানো দুল, সবুজ পাথর বসানো হার, এসি গাড়ির বদ্ধ জানালার আড়ালে বয়স লুকানো লালচে চুলে   আনমনে বিলি কাটবে তার হাত ... কখনও যেই হাতের নরম, নধর, নবনী স্পর্শে  হেসেছিলো দুটি  জীবন। প্রাডা ফ্রেমের চশমায় ঢাকা মায়াময়ী অবহেলিত চোখে হাস্যজ্জ্বল জীবনকে ফেলে চলে যাওয়ার প্রচ্ছন্ন বিষাদ, হাজার দফা দৃষ্টি বিনিময়েও নথিভুক্ত নর যা পড়তে পারেনি  ... অথচ কখনও সেই চোখে চোখ রেখে  অনিশ্চিতে, অকিন্চিতে, অবিমৃষ্যে হেসেছিলো দুটি জীবন। ঠিক তক্ষুণি রোদের সাথে খেলায় জিতবে মেঘ নামবে নাগরিক দূষণের অসিত বৃষ্টি, পি পি পো পো শব্দে ...

শব্দমুকুর পাঠক ফোরাম - কেতন শেখ

Image
  শব্দমুকুর পাঠক ফোরাম Shobdomukur.com তার নতুন ওয়েবে নিয়ে এসেছে  শব্দমুকুর পাঠক ফোরাম , যা মূলত পাঠকের অনুভব, অভিব্যক্তি ও প্রতিক্রিয়া প্রকাশের একটি উন্মুক্ত ও সচেতন পরিসর। নতুন ওয়েব দেখতে ব্রাউজারে এই ঠিকানায় চলুন shobdomukur.com এই ওয়েবের নতুন পাতা, শব্দমুকুর পাঠক ফোরামে পাঠক শুধু পাঠ গ্রহণ করেন না, বরং পাঠের সঙ্গে নিজের ভাবনা, প্রশ্ন, অনুভূতি ও উপলব্ধিকেও যুক্ত করার সুযোগ পান। লেখক ও পাঠকের মধ্যকার এই সংলাপই শব্দমুকুর পাঠক ফোরামের প্রাণ।   Shobdomukur.com–এ সাইন আপ করা পাঠকেরা সৌজন্য নমুনা লেখনি পাঠের বিশেষ সুযোগ পাবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণদের পাঠাভ্যাস গড়ে তোলা, এবং পাঠের মাধ্যমে চিন্তা, মনন ও ভাষাবোধকে সমৃদ্ধ করা। কারণ আমরা বিশ্বাস করি, নিয়মিত পাঠ পাঠককে শুধুমাত্র জ্ঞানেই সমৃদ্ধ করে না, বরং সমাজের দৃষ্টিভঙ্গি নির্মাণ করে, সংবেদনশীলতা জাগ্রত করে, এবং প্রতিটি প্রজন্মকে সঠিক সময়ে সঠিক প্রশ্ন করতে অনুপ্রাণিত করে।   শব্দমুকুর পাঠক ফোরাম  সেই পরিসর, যেখানে পাঠকের কণ্ঠস্বর গুরুত্ব পায়। এখানে পাঠ থেকে জন্ম নেয়া মতামত, প্রতিক্রিয়া, কিংবা ভিন্নমত সমানভাবে মূল...