Posts

Showing posts with the label রম্য সিরিজ

ডি টক্স (কেতন শেখ-এর রম্য সিরিজ) - অনুবাদ - বরবাদ

Image
  ডি টক্স কেতন শেখ-এর রম্য সিরিজ অনুবাদ - বরবাদ আমি যখন এস এস সি পরীক্ষা দিয়েছিলাম, তখনও বাংলাদেশের স্কুল শিক্ষা-ব্যবস্থায় অবজেক্টিভ সিস্টেম, মাল্টিপল চয়েজ, ইন্টেরাক্টিভ টিচিং, প্রবলেম ফোকাসড লার্নিং ইত্যাদি টাইপের আধুনিকায়ন শুরু হয়নি। এখনকার জেনারেশন এসব আধুনিক প্রক্রিয়া য় পড়ালেখা করছে। আমরা এসব কিছুই পাইনি। আমাদের সময়টা ছিলো “ পড়বি না মানে! পড়্! ” আজকের লেখা সেই সময়ের পড়ালেখার গল্প নিয়ে। আমাদের স্কুল পর্যায়ের শিক্ষা-ব্যবস্থা ভয়াবহ ছিলো। আমার আজকের লেখা সেই সময়ের একটি বিভ্রাট নিয়ে ... তাই আমি বরং শুরুতেই আমাদের এস এস সি পরীক্ষার ভয়াবহ সেসব অভিজ্ঞতার কিছুটা বলে নেই। আমাদের সেই সময়ে যে বিষয়টি নিয়ে মোটামুটি সবারই প্রাথমিক দুঃস্বপ্ন ছিলো, সেটা ছিলো গণিত ... আর বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য ‘ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ’ ... গণিতের সাথে ফ্রি দুঃস্বপ্ন ছিলো ইলেক্টিভ ম্যাথ। তাই গণিতের জন্য মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা ব্যাচে পড়তে যেতো।  আমাদের দেশের অসাধারণ কিছু গাণিতিক প্রতিভা যারা এখন বিশ্বসেরা প্রোগ্রামার, ইন্জিনিয়ার, বিজ্ঞানী বা অধ্যাপক হয়েছেন, তারা প্রায় সবাই -ই এ...