পাঠ প্রতিক্রিয়া - কেতন শেখ-এর অতিপ্রাকৃত গল্পগুচ্ছ
পাঠ পর্যালোচনা কেতন শেখ-এর অতিপ্রাকৃত গল্পগুচ্ছ: ভীতি, নাকি সময়ের বিবৃতি? লেখনী - অয়ন আবদুল্লাহ অতিপ্রাকৃত কিছু ঘটনার সম্মিলনে কবি, ঔপন্যাসিক এবং গল্পকার কেতন শেখ এর লেখা গল্পগ্রন্থ ‘অতিপ্রাকৃত গল্পগুচ্ছ’। এক ছুটির দিনে সকালে বইটা হাতে নিয়ে বসে পড়লাম। ২০৮ পৃষ্ঠার দারুণ এই বইটি পড়লাম দুই দিন সময় নিয়ে। এমনিতে তেরো ফর্মার একটা বই পড়তে আমার একদিনের বেশি লাগে না। তবে কেতন শেখ এর এই বইটি একটু সময় নিয়ে পড়া দরকার মনে হলো। এর কারণ অবশ্য একটা আছে। পাঠক যদি শুধুমাত্র ভূতের বই হিসেবে এই বইটাকে বিবেচনা করেন, তাহলে সেটা বইটির প্রতি অবিচার করা হবে। বইটির প্রথম গল্পটি পড়ার পরেই আমার এই কথাটা মনে হলো। তাই দুই দিন সময় নিয়ে বইটা পড়ে শেষ করলাম। এবং শেষ করার পরেই সবার আগে যেই কথাটা মাথায় আসলো সেটা হচ্ছে- বইটার একটা পাঠ প্রতিক্রিয়া লেখা দরকার। এই মনে হওয়ারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে এর বিষয়বস্তু। লেখক কেতন শেখ এই বইটির প্রতিটি গল্পে অতিপ্রাকৃতের মাঝে জীবনের যে গহীন বিশ্লেষণ অঙ্কিত করেছেন, সেটার জন্য কিছু কথা লেখা প্রয়োজন বলে আমি মনে করেছি। যার ফলশ্রুতিতে এই পাঠ-প্রতিক্রিয়া লেখা শুর...