কেতন শেখ-এর কবিতা - মোহিনী


মোহিনী

কেতন শেখ


হোক একটা প্রহর স্থির, 

হোক একটাই প্রিয় ব্যথা … 

হাজার প্রশ্নে বিক্ষত হোক

ছোট্ট সহজ কথা।


থাক হরিষে বিষাদে ছল, 

থাক একটাই প্রিয় খেলা …

ভালোবাসা থাক মূক বা মৌন

হয়ে প্রিয় অবহেলা।


এই ত্রিভুবনে এভাবেই, 

এই তুমি ছাড়া কিছু নেই … 

ভালোবাসি শুধু তোমাকে

তাই তোমাকেই সব দেই। 


হোক দেয়া নেয়া বেহিসেবী, 

হোক মধু ও বিষের মিশ … 

মোহিনী সোহাগে ক্লান্ত নয়নে 

মিশে থাক স্নেহাশীষ।


থাক প্রেমের অংকে ভুল, 

থাক হর আর লবে শূন্য … 

শুধু ইতিহাসে লেখা প্রেমের কাব্যে

পাপ সব হোক পূণ্য। 


এই কথারা কবিতা হোক, 

এই আমরা তো মৃন্ময় … 

তুমি আমি নেই গল্পটা হোক 

বিপন্ন বিস্ময়।




Comments

  1. এই ত্রিভুবনে এভাবেই,
    এই তুমি ছাড়া কিছু নেই ❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কেতন শেখ-এর কবিতা - রঙ

The Price of Money - Joishtho 1432

কেতন শেখ-এর কবিতা - ঘনান্ধকার