কেতন শেখ-এর কবিতা - দর্পণ
দর্পণ
কেতন শেখ
আরশিতে ছল হতবিহ্বল
বিম্বে ত্রপিত ছায়া,
প্রথিত জনমে নীলিন মরমে
আপনার খোঁজে মায়া।
আতসে একাকী, মানসে প্রতীকী
জয়শ্রী অব্যয়,
তিরোহিত রূপে দীপ্ত স্বরূপে
অম্বুধী প্রত্যয়।
হৃত তারুণ্যে স্ফীত কারুণ্যে
খুঁজে নেই মর্মিতা,
অভিপ্রেতে দ্বিধা অনিকেতে সুধা
অবিনাশী, ঈপ্সিতা।
সুরসিত মন নিমীলিত পণ
সময়ের দেনা লীন,
নশ্বরে ক্ষমা অলোকে পরমা
মুক্তি, অন্তহীন।
আত্ম বিহনে মনন গহীনে
প্রজন্ম প্রীত হাসি,
দর্পণে চাওয়া অর্পণে পাওয়া
অভীষ্ট ভালোবাসি।
© কেতন শেখ

Can't say more...... It's the most beautiful poetry I ever read ❤❤
ReplyDeleteহৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা ও আবৃত্তি
ReplyDelete