কেতন শেখ-এর কবিতা - নামহীন



কেতন শেখ-এর কবিতা

নামহীন

বুকের ভাঁজে
বেনামী ক্ষোভ রেখেছো পুষে
উনিশ বছর ধরে,
চুম্বনে সেই
রোষের তাপে সোহাগ মাখি
একটু একটু করে।

ভাবনা তোমার
কোন খেয়ালে ডাকছে কাকে
দেখছে যে কার পথ,
কেউ জানেনি
কিন্তু আমার মন জুড়ে সেই
নামহীন দ্বৈরথ।

চোখের তারায়
অব্যক্ত প্রেম কাঁদছে তোমার
সাঁজোয়া সুখের মেলায়,
দৃষ্টি সঁপে
মৌনী ধৃতি রোজই ঢালি
পরাজয়ের খেলায়।

মন  ভুবনে
কোন অজানা দয়িত তোমায়
রাখছে যে উচাটন,
নিত্য যে তাই
পুলক সাজাই আঁকতে তোমার
চিত্তবিনোদন।

স্বপ্নে তোমার
কার বাঁশীতে  মাতাল তানে
কি  বৈরাগের সুর,
তাই নিয়ত
কাব্যকথার বাণে করি
স্বপ্ন তোমার  চুর।

এমনি করেই
তোমার মতো থাকছো তুমি
হয় তো কারোই নও,
আমিও ঢিট
বাসছি ভালো বেলাজ আশায়
যদি আমার হও।

©কেতন শেখ

Comments

  1. The words are amazing and uses carefully to leave a depthful feelings of the beautiful thoughts. ❤❤

    ReplyDelete
  2. Indiscrete ResonanceJanuary 25, 2026 at 3:36 AM

    A tender, haunting poem about love shadowed by unspoken hurt.
    It uses vivid images ... “armoured happiness,” silent endurance, dream-music ... to show an inner conflict no one can name.
    The ending feels quietly powerful despite uncertainty, the poet keeps loving with stubborn hope.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কেতন শেখ-এর কবিতা - রঙ

The Price of Money - Joishtho 1432

কেতন শেখ-এর কবিতা - ঘনান্ধকার