কেতন শেখ-এর কবিতা - মিছিল

 


কেতন শেখ-এর কবিতা


মিছিল

শুধু একবার যেতে দাও ...

মিছিল ডাকছে আমায়,

ভালোবেসে উদ্দীপ্ত করো

অবিনাশী চেতনায়।


সোনাফলা মাটি রক্তাক্ত আজ,

উপাগত ক্ষণ বিষাক্ত আজ,

মানবতাবোধ বিলুপ্ত আজ,

জাগরণ আশা অশক্ত আজ ...


বহু অভিমান অব্যক্ত আজ,

কবিতার ভাষা ক্লেদাক্ত আজ,

জাগতিক সুখ দাসত্ব আজ,

সময়ের দাবী নরত্ব আজ,


শুধু একবার বলে দাও ...

যাও, মিছিলে যাও

সংসারত্যাগে বিদ্রোহী হয়ে

মনুষ্য-স্বাদ নাও।


অথবা সঙ্গে চলো,

স্লোগানেই কথা বলো,

নির্বল এই জীবন-প্রদীপে

বিপ্লবী শিখা জ্বালো।


স্বত্ব - কবি

Comments

  1. সত্যি মনে হচ্ছে মিছিলের স্লোগানে হারিয়ে যাই ... অনেক স্পষ্ট ভাবের প্রকাশ।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কেতন শেখ-এর কবিতা - রঙ

The Price of Money - Joishtho 1432

কেতন শেখ-এর কবিতা - ঘনান্ধকার